বাংলাধারা প্রতিবেদন »
জনসমাবেশ থেকে প্রকাশ্য সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযেগে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতির সামশুদ্দেহা সিকদার প্রকাশ আরজু সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একুশে পত্রিকার সম্পাদক আজাদ হোসেন তালুকদার (আজাদ তালুকদার)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এর আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী এ্যাডভোকেট রফিকুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম












