২১ মার্চ ২০২৬

আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত

বাংলাধারা প্রতিবেদন »

আনোয়ারার চৌমুহনীর চাতরী এলাকায় শশী কমিউনিটি সেন্টারের সামনে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তবে তৎক্ষণাৎ নিহত নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ