২১ মার্চ ২০২৬

চবিতে বগির নামে চিকা মারলেই ব্যবস্থা : কেন্দ্রীয় ছাত্রলীগ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড এবং স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বিভিন্ন বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো। চবি শাখা ছাত্রলীগের কোনো নেতাকর্মী এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ২০১৬ সালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। যারা ক্যাম্পাসে বগির নামে স্লোগান, চিকামারাসহ বিভিম্ন কর্মকাণ্ড করে তারা ছাত্রলীগের অন্তর্ভুক্ত নয়। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করছে। যারা ইতোমধ্যে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চিকা মেরেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের এ উদ্যােগকে স্বাগত জানাই। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই বলে আসছি ক্যাম্পাসে কোনো বগি ভিত্তিক রাজনীতি চলবে না। হল কেন্দ্রীক রাজনীতি হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ