২১ মার্চ ২০২৬

হাটহাজারীতে রাইস মিলে পাটের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার পৌরসভা এবং মেখল ইউনিয়নের সাত্তার ঘাট এলাকার মোট তিনটি রাইস মিলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই রাইস মিলকে জরিমানাসহ প্লাস্টিকের বস্তা জব্দ ধ্বংস ও ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী উপজেলার পৌরসভা এবং মেখল ইউনিয়নের সাত্তার ঘাট এলাকার মোট তিনটি রাইস মিলে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পাটের বস্তা ব্যবহার না করার কারনে দুই রাইস মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আড়াই হাজার প্লাস্টিকের বস্তা জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ