২১ মার্চ ২০২৬

এবার তুলার পরিবর্তে আসলো বালি!

বাংলাধারা প্রতিবেদন »

চীন থেকে পোশাক কারখানার জন্য তুলার বদলে এলো ব্যাগ ভর্তি বালি। বিদেশে টাকা পাচার নাকি চোরাচালান নাকি রপ্তানিকারকের ভুল অথবা নাকি আমদানিকার প্রতারণার শিকার হয়েছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর সিইপিজেডের অভ্যন্তরে বেসরকারী ‘কিউএনএস ডিপোতে কায়িক পরীক্ষা করে ৪০ ফুট লম্বা কনটেইনারে তুলার পরিবর্তে ৯১৬ বস্তা বালি ভর্তি ব্যাগ পাওয়া যায়।কনটেইনারটি জব্দ করা হয়েছে বলে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নূরউদ্দিন মিলন নিশ্চিত করেছেন।

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, চালানটি আসে ৮২৯ জুবিলী রোডের আনজুমান শপিং কমপ্লেক্সের মেসার্স সৈয়দ ট্রেডার্সের নামে চীন থেকে এমভি থর্সউইন্ড নামে একটি জাহাজে করে। জাহাজটি ১৬ অক্টোবর ঘোষণা অনুযায়ী কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। যার বিল অব এন্ট্রি নম্বর (সি-১৬০৪১৫৫)। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ছিল আগ্রাবাদ এলাকার এসজিএস কোম্পানি। এছাড়া চালানটির বিপরীতে ৫ শতাংশ হারে শুল্ক কর পরিশোধ করা হয় ১ লাখ ৫৭ হাজার টাকা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আতিকুর রহমান জানান, চীন থেকে ৩০ লাখ টাকার বিশেষায়িত তুলা আমদানির জন্য ঋণপত্র খুলেছিল মেসার্স সৈয়দ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু কায়িক পরীক্ষা করে কনটেইনারে তুলার পরিবর্তে ৯১৬ ব্যাগে ২০ টন বালু পাওয়া যায় । আমদানির নামে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে বলে আমাদের ধারণা। এসব বালুর নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন