৮ নভেম্বর ২০২৬

সাইফ পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

বাংলাধারা প্রতিবেদক »

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

রোববার (২৭ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ৫৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ