৮ নভেম্বর ২০২৬

রাঙামাটিবাসীর প্রয়োজনীয় সরকারী সেবা মিলছে ৩৩৩ হেল্পলাইন নাম্বারে

রাঙামাটি প্রতিনিধি »

জনগণের দোড়গোড়ায় সেবা প্রদানসহ কেন্দ্রীয় সরকারের যাবতীয় তথ্য সেবা ও অভিযোগ প্রতিকারে বাস্তবায়নে দেশের অন্যান্য জেলাগুলোর ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ৩৩৩ হেল্পলাইন নাম্বার।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ের মাধ্যমে ৩৩৩ হেল্প লাইন নাম্বারটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন।

মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারনার লক্ষ্যে আয়োজিত এই প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক বলেছেন,   বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে রাঙামাটির দূর্গমাঞ্চলের যেকোন প্রান্ত থেকে জেলার বিভিন্ন সরকারি কার্যালয়, সরকারি বিভিন্ন তথ্য সেবা, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, সরকারি কর্মকর্তাদের তথ্য, এবং জেলা ও পর্যটন সম্পর্কিত, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় তথ্যের প্রতিকার মিলবে ৩৩৩ হেল্পলাইন নাম্বারটি থেকে।

তাছাড়া বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করার ব্যাপারেও সাহায্য চাইতে পারবেন নাগরিকরা। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহাম্মদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলমসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ