৮ নভেম্বর ২০২৬

চবিতে নিরাপত্তাকর্মীকে ছাত্রলীগ কর্মীদের মারধর, ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দায়িত্বরত শিমুল দে নামক এক নিরাপত্তাকর্মীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কৃত ছাত্রলীগের দুই কর্মী। এসময় এক নারী ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত হয়। পরে আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে চবি মেডিকেলে চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়।

অভিযুক্ত দুই শিক্ষার্থী লোকমান হোসেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগ ও কনক সাহা জয় ভাষা বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। জানা যায় তারা শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ একাকারের কর্মী।

সোমবার (২৮ অক্টোবর) দুইটার দিকে জিরো পয়েন্ট থেকে শাহজালাল হলের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম নিশ্চিত করে বলেন, গাড়ির ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে দুই শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে সরে যেতে বলে নিরাপত্তা কর্মচারী শিমুল দে। পরে কাটাকাটির জেরে এক পর্যায়ে ওই নিরাপত্তা কর্মীকে মারধর করে তারা।

এতে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত হয়। জানা যায়, অভিযুক্ত দুই শিক্ষার্থী ২০১৮ সালে প্রক্টর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই বছরের জন্য বহিষ্কৃত। এর আগেও ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছিল। তাদের বহিষ্কারের মেয়াদ এখনো হয়নি। বহিষ্কৃতদের ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করে নির্দেশনা দিয়েছিল প্রক্টরিয়াল বডি।

এ ব্যাপারে একাকারের নেতা ও ছাত্রলীগের সাবেক উপ- সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল ফারভেজ বলেন, ওই নিরাপত্তা কর্মী আমাদের দুই কর্মীর সাথে দুর্ব্যবহার করেছে। এতে মারধরের কোনো ঘটনা ঘটেনি। প্রক্টরিয়াল বডি বিষয়টি তাৎক্ষণিক সমাধান করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ