বাংলাধারা প্রতিবেদন »
গতকাল নগরীতে অনুষ্ঠিত আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্মেলনের মঞ্চ থেকে সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্ত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলের মা হাসিনা মহিউদ্দীনকে নামিয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের বিরুদ্ধে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করছে ক্ষুদ্ধ নেতাকর্মীরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।
সেই অনুযায়ী বেলা ২ টা থেকে মহিউদ্দীন অনুসারী নেতাকর্মীরা মিছিলে মিছিলে প্রেসক্লাব চত্ত্বরে এসে জমা হয়। বিকেল ৩ টা থেকে বিভিন্ন ওয়ার্ড, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আগত নেতারা বক্তব্য প্রদান করছে।
বক্তব্যে নেতাকর্মীরা গতকালের ঘটনায় মেয়র নাছিরকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অঘটন ঠেকাতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













