বাংলাধারা প্রতিবেদন »
নগরীর লালদীঘি মাঠে আয়োজিত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল এ মামলা করেন।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলাধারাকে জানান, মামলায় পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার বিকালে লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এসময় দুই পক্ষের মধ্যে চেয়ার এবং ঢিল ছোড়াছুড়ি হয়।
এ ঘটনার পর সমাবেশের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বাংলাধারা/এফএস/টিএম












