বাংলাধারা প্রতিবেদন »
ফেনী জেলার সদর থানাধীন পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. মঞ্জুরুল আলম (৩০) ফেনী জেলার বসিকপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পৌরসভাস্থ কদলগাজী রোড়ের সুগন্ধা স্টোর এন্ড কসমেটিকস দোকানের সামনে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি উক্ত স্থান থেকে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তিতে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ফেনী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস












