বাংলাধারা প্রতিবেদন »
নগরীর দেওয়ানহাটে অবস্থিত দেওয়ান কাবাব ও বিরিয়ানী হাউজকে পঁচা, বাসি ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত ।
বুধবার(১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রট গালিব চৌধুরী এ জরিমানা করেন। অনাদায়ে ৭ দিনের জেল দন্ড দেয়া হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নগরীর দেওয়ানহাটে অবস্থিত দেওয়ান কাবাব ও বিরানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদান করায় জেলদন্ড বাতিল করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












