কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমারের ৫০ হাজার মুদ্রা ও ৫০ গ্রাম গাঁজাসহ লক্ষীপুরের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড পূর্ব জোন। এসময় মিয়ানমারের সীমসহ ২টি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। আটক মোঃ রুবেল (২৭) লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার হাজির পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন্সের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক রুবেল দীর্ঘদিন যাবৎ সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম












