২১ মার্চ ২০২৬

চট্টগ্রাম সেরা করদাতার সম্মাননা পেলেন এস এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেলা পর্যায়ে সেরা করদাতার সম্মাননা পেলেন আলহাজ্ব মোঃ লোকমান।

বুধবার সকাল ১০টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ২০১৮-১৯ করবর্ষে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ড.হাছান মাহমুদ,এম.পি। তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে কিন্তু কর দাতা বাড়েনি। কর না দিলে দেশের উন্নয়ন হবে কি করে।

তিনি বলেন, মাথাপিছু আয় যেখানে তিনগুণ বেড়েছে, জিডিপি ৪ গুণ বেড়েছে কিন্তু করদাতা আশানুরূপ বাড়েনি। তিনি বলেন, দেশের ১ কোটি মানুষ কর দিতে সক্ষম কিন্তু দেন না। কর দেয়াকে দায়িত্ব মনে করতে হবে।

আজ বুধবার (১৩ নভেম্বর) তথ্যমন্ত্রী জিইসি কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনষ্ঠানে বৃহত্তর চট্টগ্রাম জেলার প্রায় ৮০ জন সেরা করদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হাছান মাহমুদ বলেন, আমাদের মাথাপিছু জমি কম, জনসংখ্যার ঘনত্ব বেশি। কৃষি জমি কমছে। তারপরও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।আমরা মিঠাপানির মাছ ও সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। বাংলাদেশ টেকসই হবে কিনা পাকিস্তানিদের কাছে সংশয় ছিল। এখন পাকিস্তানের টেলিভিশনে বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন, তাদের বাংলাদেশের মতো বানিয়ে দিতে।

তিনি বলেন, আমাদের রিজার্ভ ৩২-৩৩ বিলিয়ন ডলার। আমরা মানব উন্নয়ন সূচকে ভারত পাকিস্তানকে অতিক্রম করেছি। বঙ্গবন্ধু কন্যা বিশ্বাস করেন রাষ্ট্রীয় জীবনে স্বপ্ন থাকতে হয়। আমরা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে চাই। এর জন্য আমাদের কর দিতে হবে।

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, টানেল, অর্থনৈতিক জোন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প হচ্ছে দেশে। এগুলো বাস্তবায়িত হলে দেশের চেহারা পাল্টে যাবে। দেশের মানুষ কর দিচ্ছেন বলে এটা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, ভ্যাট ট্যাক্সের নামে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। চট্টগ্রামে আধুনিক কর ভবনের যে দাবি উঠেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত।

আলহাজ্ব মোঃ লোকমান সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার আলহাজ্ব মোঃ সিরাজুল হক এর সন্তান।তিনি এস এল গ্রুপের কর্নধর এবং চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান দীর্ঘদিন যাবৎ সততার সাথে দীর্ঘ ৩০ বছর ব্যবসা বাণিজ্য পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। প্রচলিত আইনানুযায়ী আয়কর এর প্রতি শ্রদ্ধাশীলতার স্মারকস্বরূপ গনপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলহাজ্ব মোঃ লোকমান সাহেবকে এই সম্মাননা প্রধান করেন।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন