বাংলাধারা ডেস্ক »
আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে, সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তবে তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, নতুন সড়ক আইন সকলকে বোঝার জন্য ও কার্যকর করার জন্য দুই সপ্তাহ শিথিল রাখা হয়েছিল। সেসময় দুদিন আগেই শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে তবে যত বাধাই আসুক না কেন আমি এগিয়ে যাবো ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












