২১ মার্চ ২০২৬

‘সরকারের সুপরিকল্পনায় শিক্ষার আলো দেশের প্রত্যন্তাঞ্চলে পৌঁছে গেছে’

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘এক সময় এদেশে স্কুল কলেজর সংখ্যা কম  ছিলো পার্বত্যাঞ্চলে স্কুল কলেজ ছিলনা বল্লেই চলে সেসময় শিক্ষাগ্রহণ করতে হলে আমাদেরকে অনেক দুরে যেতে হতো, বর্তমান সরকারের সুপরিকল্পায়, শিক্ষার আলো দেশের প্রত্যন্তঅঞ্চলে পৌঁছে গেছে।’

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে মাটিরাঙ্গা জোন কৃর্তক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এএফ ডব্লিউসি পিএসসি জি এসব কথা বলেন।

তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ  প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। একজন শিক্ষিত নাগরিক দেশের মূল্যবান সম্পদ, এক সময় এদেশে স্কুল কলেজর সংখ্যা কম  ছিলো পার্বত্যাঞ্চলে স্কুল কলেজ ছিলনা বললেই চলে।

প্রধান অতিথি বলেন, সেসময় শিক্ষাগ্রহণ করতে হলে আমাদেরকে অনেক দূরে যেতে হতো, বর্তমান সরকারের সুপরিকল্পায়, শিক্ষার আলো দেশের প্রত্যন্তাঞ্চলে পৌঁছে গেছে। এ কলেজের অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সম্মানজনক অবস্থানে রয়েছেন। এবং কর্মরত আছেন যা আনন্দের এবং গর্ভের বিষয়, শিক্ষা গ্রহণ করা আগের মতো এতো কঠিন নয়।

শিক্ষার প্রযোজনীয়তা অনস্বীকার্য, মাটিরাঙ্গা উপজেলা যুব সমাজকে শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তোলার জন্য মাটিরাঙ্গা জোনের তত্তাবধানে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন চলমান আছে। মাটিরাঙ্গা জোন ট্রাস্ট টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইন্সটিটিউট( টিটিটিআই) চট্রগ্রাম কর্তৃক পরিচালিত কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং ড্রাইভার কাম অটোমেটিক মেকানিকস প্রশিক্ষণে পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত যুবসমাজের সদস্যদেরকে প্রশিক্ষণে পাঠিয়ে তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল আফসারের সঞ্চালনায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি, গুইমারা রিজিয়নের বিএম মেজর মো. ফজলে রাব্বি, মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোনাল স্টার্ফ অফিসার ক্যাপ্টেন ইফতেখার রিয়াদ, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ‍ভূইঁয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এএফ ডব্লিউসি পিএসসি জি, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের  লাইব্রেরীর জন্য বই, বিজ্ঞানাগারের সরঞ্জামাদি  অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার এিপুরার হাতে তুলেদেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন