বাংলাধারা ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় মঙ্গলবার(১৯ নভেম্বর)রাত ১১টায় তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।স্থানীয় সময় বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী।
১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম অ্যারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দুবাই এয়ার শো’র ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
শাংরিল-লা হোটেলে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজ ও অভ্যর্থনায় যোগ দেন শেখ হাসিনা। অভ্যর্থনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশের আরএমজি, আইটি, কৃষি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বড় ধরণের বিনিয়োগ করার জন্য ইউএই’র প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাধারা/এফএস/টিএম












