বাংলাধারা প্রতিবেদন »
ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লীগ-২০১৯ সেমিফাইনাল আগামীকাল বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এতে রামপুর একাদশ বনাম আবর্তন গোষ্ঠী অংশ নেবে।
সেমিফাইনাল খেলাটি দামপাড়া পুলিশ লাইন মাঠে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা সকলকে সবান্ধবে খেলাটি দেখার আহবান করেছেন।
প্রসঙ্গত, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের খেলাটি গত ৫ সেপ্টম্বর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা মোঃ মাহাবুবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মিনহাজ উদ্দিন আহমদ।
জানা গেছে, দামপাড়া পুলিশ লাইন্স মাঠে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় রামপুরা একাদশ ৬-০ গোলে ফৌজদারহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে। রামপুরা একাদশের পক্ষে হ্যাটট্রিক সহ একাই পাঁচটি গোল করেন মো. আরমান শাহ। আরমান খেলার ৭, ২৭, ৩৭, ৪১ এবং ৫৫ মিনিটের সময় এ গোলগুলো করেন। বাকি গোলটি করেন মো. হৃদয় খেলার ২১ মিনিটে। এরপর কোয়ার্টার ফাইনালে শিকলবাহা স্পোর্টস একাডেমির মুখোমুখি হয়ে রামপুরা একাদশ জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












