খাগড়াছড়ি প্রতিনিধি »
শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলাপরিষদের উদ্যােগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল ১১টার দিকে পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তির পর পাহাড়ে অনেক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে সরকার। বর্তমানে তারই সুফলও ভোগ করছে পাহাড়ের মানুষ উল্লেখ করে সভা থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির পাশাপাশি পার্বত্যঞ্চলের মানুষের সহাবস্থান ও ভাগ্যন্নোয়নেও কাজ করে চলেছে।
তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবছর ৩ দিনব্যাপী মেলা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সম্মাননা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিলামং চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. আরাফাত হোসেন, রিজিয়নের প্রতিনিধি জি-টু আই মেজর সালাহ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১ ডিসেম্বর খাগড়াছড়ি পৌর টাইন হল মাঠে মেলার মধ্য দিয়ে শুরু হবে ২২তম পার্বত্য শান্তি চুক্তি বর্ষপূর্তির কর্মসূচী। ২ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে সকালে শান্তির পায়রা বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাইন হল মাঠে ডিসপ্লে ও আলোচনা সভার আয়োজন করা হবে। পরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বিকেলে সাংস্কৃতিক ও কনসার্টসহ তিন দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বাংলাধারা/এফএস/টিএম












