২১ মার্চ ২০২৬

ভয়বহ আগুনে পুড়ছে ‘রাজধানী সুপার মার্কেট’, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট

বাংলাধারা ডেস্ক »

ঢাকার টিকাটুলীতে ‘রাজধানী সুপার মার্কেট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ‌্যে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, হঠাৎই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখানে কাপড়ের দোকান থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত রাজধানী সুপার মার্কেট ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কেটটি মূলত টিনশেড। এখানে পোশাক, প্রসাধন সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।

জানা যায়, পোশাক, প্রসাধন সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন