৩১ মার্চ ২০২৬

রোমান্টিক লুকে সিয়াম-পরীমনি

বাংলাধারা ডেস্ক »

মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। আসছে ডিসেম্বর সারাদেশে ছবিটির মুক্তি উপলক্ষে এরইমধ্যে প্রচারণা শুরু হয়ে গিয়েছে। ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন সিয়াম ও পরীমনি।

প্রচারণার শুরু হিসেবে এরইমধ্যে ফার্স্ট লুক পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। গান প্রকাশিত হওয়ার পর থেকে ছবিটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরইমধ্যে আজ শনিবার দুপুরে বেশ রোমান্টিক হয়ে দেখা দিলেন সিয়াম ও পরীমনি। প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় পোস্টার। ছবিতে দেখা যায়, বিশ্বসুন্দরী পরীমনিকে ফুলের পরশে ছুঁয়ে দেখছেন সিয়াম। বেশ নান্দনিক এই পোস্টারটি প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে।

এটি সিয়ামের মুক্তি পেতে যাওয়া চতুর্থ ছবি। এর আগের ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে যেমন দর্শক মাতিয়েছেন তেমনি গানে হাজির হয়ে মন ভুলিয়েছেন অনেকেরই।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’-তে সিয়ামের বিপরীতে থাকছেন পরীমনি। আরও আছেন হীরা, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, ফলজুর রহমান বাবু।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে সিয়ামের ‘ইত্তেফাক’ ছবির শুটিং। এছাড়াও ডিসেম্বরের ১২ তারিখ থেকে সুন্দরবনে শুরু হবে তার আরেক ছবি ‘অপারেশন সুন্দরবন’র শুটিং। সম্প্রতি এই তারকা ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে অংশ নিয়েছেন ওভিসিতে।সূত্র : বাংলাদেশ জার্নাল

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন