৩১ মার্চ ২০২৬

বাহাদুরি করে শ্রীঘরে বাহাদুর

বাংলাধারা প্রতিবেদন »

জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে  হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ক্লিনিকের বিপরীতে সরকারি জায়গায় অবস্থিত ছড়া অবৈধভাবে দখল করে দোকান নির্মান করায় বাহাদুরকে (৬০) এক মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, বাহাদুর সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত ৮০২৪ দাগের ১০ ফুট বাই ৪৫ ফুট ছড়া দখল করে টিনশেড দোকান নির্মান করেছিলেন। এর প্রেক্ষিতে তাকে জেলা প্রশাসক মহোদয় স্বাক্ষরিত নোটিশ দেয়া হয় গত ১২ সেপ্টেম্বর)। নোটিশ পেয়েও জায়গা ছেড়ে দেন নি তিনি। গতকাল রাতে পাকা দোকান নির্মান কাজ শুরু করলে রাতে গিয়েই তাকে নিষেধ করা হয়। তিনি তখন কাজ বন্ধ করেন। সকালে আবার দ্বিগুণ লোকবল নিয়ে কাজ শুরু করেন। খবর পেয়েই তৎক্ষনাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে এক নং খাস খতিয়ানের ছড়া দখলমুক্ত করা হয়। বাহাদুরকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন