বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশনরোড এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের সদস্যরা।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গোয়েন্দা পরিদর্শক দেবপ্রিয় দাশের নেতৃত্বে একটি দল স্টেশনরোড এলাকায় অভিযান চালিয়ে সুজন মোল্লা (৩৮) নামক ওই যুবককে আটক করে।
অভিযানে অংশ নেয়া গোয়েন্দা উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ জানান, সুজনের বাড়ি গোপালগঞ্জ। সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধীক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে কোতোয়ালী খানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জনিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম












