৩১ মার্চ ২০২৬

মানব কল্যাণই লায়নদের মূল উদ্দেশ্য: কামরুন মালেক

বাংলাধারা প্রতিবেদন »

লায়ন জেলা গর্ভনর কামরুন মালেক বলেছেন, মানবতার কল্যাণ সাধন করাই লায়নিজমের মূল উদ্দেশ্য। সমাজের দারিদ্র পীড়িত অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম হাটহাজারীর বুড়িশ্চরস্থ এলাকার গরিবের হাসপাতালে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র উদ্যোগে আয়োজিত এক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গরিবের হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন মোহাম্মদ মুসা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লায়ন জেলা গর্ভনর কামরুন মালেক বলেন, সুবিধা বঞ্চিত মানুষের নিকট চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস সেবা, রক্ত পরীক্ষা, স্বাস্থ্য সেবা ও খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

প্রদান অতিথি তার বক্তব্যে আরও বলেন, গরিবের হাসপাতালের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ আত্মমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মেট্রোপুল মেধাবৃত্তি নামে এককভাবে বছরে সাড়ে ছয় লাখ টাকার একটি স্কলারশিপ চালু করেছেন। এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। সবাইকে জোরালোভাবে কাজ করে যেতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।

রোববার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উক্ত সেবা কর্মকাণ্ডে অন্তত দেড় হাজার রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

গরিবের হাসপাতালের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ জানান, মেডিকেল ক্যাম্পটিতে সহযোগিতা করছে ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’ ও ‘চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন’। এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা মেডিসিন, গ্যাস্ট্রো বিশেষজ্ঞ, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, শিশু সার্জন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও চোখের ফ্রি আপারেশন, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ, ডিটিই ক্যাম্প, ব্লাড গ্রুপিং চিকিৎসাসেবা প্রদান করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন