৮ নভেম্বর ২০২৬

পটিয়ায় কিশোর খুন: সন্দেহের তীর গৃহকর্তার দিকে, আটক দুই

পটিয়া প্রতিনিধি »  

পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের তারেক হোসাইন খোকন (১৮) নামের এক কাজের ছেলে খুন হয়েছে।

সোমবার সন্ধ্যায় খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মো: হাসেমের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোহরাকাটা গ্রামের মৃত উকিল আহমদের পুত্র তারেক হোসাইন খোকন খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো: হাসেম এর বাড়িতে গত ২ বছর যাবৎ গৃহকাজে নিয়োজিত রয়েছে।

গত ২২ নভেম্বর শুক্রবার রাত ৮টায় ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নি। এ ঘটনায় চারদিকে খুজাখুজির পর বাড়ি’র মালিক মো: হাসেম ২৩ নভেম্বর পটিয়া থানায় একটি নিখোঁজ ডাইরী করেন। গতকাল সোমবার বিকেলে বাড়ির মালিক মো: হাসেমের বাড়ি’র পাশে একটি পুকুর পাড়ে একটি গর্তে লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

তবে নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, গৃহকর্তা মো: হাসেম তার ছোট ভাই তারেককে খুন করে লাশ গুম করতে চেয়েছিল।

বাড়ির মালিক মো: হাসেম জানান, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে তারেক হোছান খোকন ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। রাত ১০টার দিকে কাজের অপর ছেলে আমাকে ফোন করে বলে খোকনকে খুজে পাওয়া যাচ্ছে না। তখন আমি বান্দরবানে অবস্থান করি। এর পরেরদিন বাড়িতে এসে খোকনকে অনেক খুঁজাখুজি করে না পেয়ে ২৩ নভেম্বর দুপুর ২টার দিকে পটিয়া থানা একটি নিখোঁজ ডায়েরী করি।

পটিয়া থানার সেকেন্ড অফিসার মো: খালেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের রক্তে মাখা শার্ট ও তার নাকে, মুখে রক্তে’র চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মেরে পুকুর পাড়ের গর্তে ফেলে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মো: হাসেম ও কাজের ছেলে নাঈমকে থানায় আনা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ