খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার-মুবাইছড়ি ইউনিয়নসহ-নানিয়ারচর,লংগোদু যোগাযোগের ব্যবস্থা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাটি রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা হওয়াতে এলাকা বাসীর দীর্ঘ আকাক্সিক্ষত স্বপ্ন পূরণ হয়েছে। স্হানীয় সরকার অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে মহালছড়ি চেঙ্গী নদীর ওপর ৯৬ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজ।

স্থানীয়রা জানান, উপজেলার মুবাইছড়ি ইউনিয়নের শেষপ্রান্তে নানিয়ারচর,লংগোদু সংযোগ স্থাপনা প্রধান নদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড বাদ্রার্স এর মাধ্যমে মহালছড়ি ফিশারিঘাট সিঙ্গীনালা সড়কের ৯৬ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বর্তমানে নদীতে পানি থাকার কারনে ডিসেম্বর মাসের শেষে দিকে কাজ আরম্ভ করা হবে বলে জানিয়েছেন মহালছড়ি উপজেলা প্রকৌশলী মো:জহির মেহেদী হাসান।
মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতিও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার সারাদেশের মতো পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাতে ব্যাপক উন্নয়ন হয়েছে স্কুল,কলেজ,রাস্তা,ব্রিজ,কালভাট মসজি,মন্দির সহ অনেক সরকারি গুরুত্বপূর্ণ স্হাপনা,মহালছড়ি চেঙ্গীনদীর উপরে গার্ডার ব্রিজটি নির্মাণ হলে বদলে যাবে মহালছড়ি সহ নানিয়ারচর,লংগোদু প্রায় দুই লাখ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দও বলেন,বহু প্রতীক্ষিত এ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হলে কৃষি ক্ষেত্রে তথা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং যানবাহন পারাপারের দীর্ঘদিনের দূর্ভোগের অবসান ঘটবে। তিনি আরো বলেন সরকার দেশের প্রত্যান্তঞ্চলে অনেক উন্নয়ন করেছেন। মহালছড়ি থানার সামনে চেঙ্গীনদীর উপরে ব্রিজটি নির্মিত হলে উপজেলার জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যের নবদিগন্তের দ্বার উম্মোচিত হবে।
মহালছড়ি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো:জহির মেহেদী হাসান জানান, উপজেলা প্রকৌশলী আরো জানায়, সরকারি বিধি মোতাবেক ৯ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এই গার্ডার ব্রিজটি। ২০২০ সালের ডিসেম্বর মাসে নির্মাণাধীন ব্রিজটির কাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাধারা/এফএস/টিএম













