৭ মার্চ ২০২৬

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ

বাংলাধারা ডেস্ক »  

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে  দ্বিতীয় অধিবেশনে দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন ওবায়দুল কাদের।

এবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলে শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।চাঁদাবাজি-টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, ক্যাসিনো কেলেংকারি,অর্থের বিনিময়ে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের কমিটিতে স্থান দেয়াসহ নতুন কমিটিতে স্থান পাচ্ছেন না। এরই মধ্যে ঢাকা মহানগরের দুটি কমিটির নতুন নেতৃত্ব চূড়ান্ত করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় পদপ্রত্যাশী অনেক নেতাই গণভবনে গিয়ে দলীয় হাইকমান্ডের আশীর্বাদ নেয়ার খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা যায়, ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিত ও অনুপ্রবেশকারী নেতাদের একটি তালিকা তৈরি করে নিজের কাছে রেখেছেন। পাশাপাশি নতুন কমিটিতে নেতৃত্ব দানকারীদেরও একটি খসড়া তালিকা প্রস্তুত করেছেন তিনি। কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ ভাবমূর্তির একটি চ্যালেঞ্জিং কমিটি উপহার দেবেন আওয়ামী লীগ সভাপতি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন