৭ মার্চ ২০২৬

তিন দিনব্যাপি আন্তর্জাতিক এশিয় জ্যোতিষ কনফারেন্স সম্পন্ন

বাংলাধারা প্রতিবেদন »

আন্তর্জাতিক এশিয় জ্যোতিষ কনফারেন্স গত ২১, ২২, ২৩ নভেম্বর ৩ দিনব্যাপি ২৮তম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে এম সেন হলে সম্পন্ন হয়েছে।

এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এর চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ আনিসুল হকের সভাপতিত্বে ও ডক্টর শ্রীরাম আচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপি সম্মেলনের ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চন্দনাইশ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ফটিকছড়ি মতি ভাণ্ডার দরবার শরীফের বংশীয় ও আধ্যাত্মিক উত্তরসুরী, মওলা আলী একাডেমির সম্মানিত ডিরেক্টর জেনারেল এবং বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডক্টর মোহাম্মদ আবদুল আজিম শাহ।

ডক্টর মোহাম্মদ আবদুল আজিম শাহ তাঁর বক্তব্যে বলেন, জ্যোতিষ শাস্ত্র একটি বিজ্ঞান এর ধর্মীয়, বিজ্ঞানিক ও আধ্যাত্বিক ভিত্তি রয়েছে। স্রষ্টার জ্যোতি যাদের রয়েছে তারাই জ্যোতিষ চর্চা করেন। যুগে যুগে জ্যোতিষীরা মানব কল্যাণে কাজ করেছেন এবং করে যাচ্ছেন।

সেমিনার শেষে ডক্টর মোহাম্মদ আবদুল আজিম শাহকে ‘আতাউর রহমান তলোয়ারী’ বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর জি কিবরিয়া, অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, ভারতের আগরতলা থেকে আগত ডক্টর বিশ্বজিত ভট্টাচার্য্য, নেপাল থেকে আগত ডক্টর সহদেব বিষ্টা, গণশ্যাম ওভেদি, কেশবরাজ জোসি, জে.বি ম্যাজারিনো, ডক্টর ইকবাল মাহমুদ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন