৭ মার্চ ২০২৬

রিগ্যান কারাগার থেকে আইএসের লোগো সম্বলিত টুপি নেয়নি

বাংলাধারা ডেস্ক »  

হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান কারাগার থেকে আইএসের লোগো সম্বলিত টুপি নেয়নি। এ ঘটনায় কারা কারা কর্মকর্তাদেরও কোনো গাফিলতি নেই বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি।

রোববার(১ডিসেম্বর) কমিটি তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিবে। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। শনিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত আইজি প্রিজন কর্ণেল মো. আবরার হোসেন বলেন, আমাদের কারাগারের কোনো গাফিলতি বা তল্লাশিতে কোনো ত্রুটি ছিলোনা। তিনি বলেন, টুপির বিষয়ে কারা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠণ করে।

কমিটির সদস্যরা কারাগারসহ সরেজমিনে তদন্ত ও সাক্ষাৎকার নিয়ে এ বিষয়টি বের করে। সমস্ত তথ্য-উপাত্ত ও ফুটেজ দেখে আমরা এমন সিদ্ধান্তে এসেছি যে, টুপিটি কারাগার থেকে কোনো অবস্থাতেই সংগৃহীত হয়নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন