বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসভায় প্রায় চার যুগেরও বেশি সময় ধরে অনাবিষ্কৃত রাস্তা উদ্ধার করে জংগলকে বানানো হয়েছে সড়ক। সড়কটি একজন মুক্তিযোদ্ধার নামে নামকরণ করে বিজয়ের মাসের প্রথম দিনে উদ্বোধন করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় হাটহাজারী পৌরসভার বীর মুক্তিযোদ্ধাগণ এই সড়ক উদ্ধোধন করবেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, প্রায় চার যুগেরও বেশি সময় ধরে অনাবিষ্কৃত রাস্তা উদ্ধার করে জংগলকে বানানো হয়েছে সড়ক। গার্লস স্কুল রোড এবং পশু হাসপাতাল সড়ককে সংযুক্ত করবে এই নতুন সড়ক। বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের নামে নামকরণ করা হয় সড়কটি।
তিনি আরো বলেন, আগামীকাল আমাদের বিজয়ের মাসের প্রথম দিন।বিজয়ের মাসের প্রথম দিনে বীর মুক্তিযোদ্ধাগণ এই সড়ক উদ্ধোধন করবেন।
বাংলাধারা/এফএস/টিএম












