বাংলাধারা ডেস্ক »
গ্যাস্ট্রিকের সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকেন। অনেকেই ওষুধ খেয়ে এই সমস্যার নিরাময় করলেও তা স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। তাই সহজ উপায় জানা জরুরি। যা শরীরের কোনো ক্ষতি না করেই গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিবে মিনিটেই। এ ব্যাপারে হলুদ খুবই উপকারী।
চলুন তবে জেনে নেয়া যাক হলুদ ব্যবহার করে গ্যাস্ট্রিক থেকে মুক্তির সেই পদ্ধতিটি :
এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে ফেলুন। দেখবেন, এই উপায়ে গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












