২১ মার্চ ২০২৬

এসএ গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্যে দেশ ছাড়লেন সৌম্য-শান্তরা

বাংলাধারা প্রতিবেদন »

দক্ষিণ এশিয়া গেমসের (এসএ) জন্য নেপালের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এসএ গেমসের এবারের আসরে টি-টোয়েন্টি ক্রিকেটও অন্তর্ভুক্ত করা হয়েছে। সোনা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন দল। ভারত-পাকিস্তানকে ছাড়াই হচ্ছে এবারের এসএ গেমস ক্রিকেট ইভেন্ট। সেক্ষেত্রে ছেলেদের ক্রিকেট ইভেন্টের বড় দল এখন বাংলাদেশ ও শ্রীলংকা।

অবশ্য স্বাগতিক নেপালও শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে তৈরি। তবে পাঁচ দলের এ টি২০ প্রতিযোগিতায় বাংলাদেশকেই ফেভারিট মনে করেন কোচ চম্পকা রমানায়েকে। তার বিশ্বাস দারুণ এই সুযোগ কাজে লাগিয়ে স্বর্ণ জিতবে শান্ত-সৌম্যরা;“স্বর্ণপদক জয়ের ব্যাপারে আমার আশাবাদী। সেই সাথে বিশ্বকাপেরও একটা প্রস্তুতি হবে।” এর আগে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে সাইফ ছাড়াও আছেন পেসার মানিক খান। তবে চোটের কারণে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সাইফ হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, মেহেদি হাসান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন