২১ মার্চ ২০২৬

পটিয়ায় বিএমএফের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

পটিয়া প্রতিনিধি »  

চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা বিএমএসএফের উদ্যোগে মহান বিজয়ের মাসের শুরুতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদের গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় মোমবাতি প্রজ্বলন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফ সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পটিয়া আদালতের পিপি ,আইন অধিকার সংস্থা পটিয়া শাখার সভাপতি এড. বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম ও আহমদ হোসেন, বিএমএসএফ জেলা নেতা এস এম এ কে জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আবদুর রাজ্জাক, বিশিষ্ট সমবায় সংগঠক মিন্টু, মানবাধিকার কর্মী মনসুর আহমদ মনজু, বিএমএসএফ জেলা নেতা এম মহি উদ্দিন চৌধুরী, সেলিম চৌধুরী,রবিউল আলম ছোটন,ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, কাউছার আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী শুধু সাধারণ মানুষকে নয়, বাংলাদেশকে মেধা শূন্য করতে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন