২১ মার্চ ২০২৬

কক্সবাজারগামী এসি বাসে আগুন, বেঁচে গেল যাত্রীরা

বাংলাধারা প্রতিবেদন »

পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি এসি বাসে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডসেম্বর) ভোরে ‘প্রেসিডেন্ট ট্র্যাভেলস’ নামের এ বাসে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাসের পেছন দিকে আগুন ধরে যায়। পরে যাত্রীরা দ্রুত নেমে ৯৯৯ নম্বরে ফোন দিলে সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

পরে আগুন নেভানোর পর বাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন