২১ মার্চ ২০২৬

নগরীতে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় একটি ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২০) নামে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজীর স্বামী  রেজাউল করিম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের আবুল মনসুরের ছেলে। রোজীর স্বামী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে খুলশী থানা পুলিশ ঝাউতলার ডিজেল কলোনির ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, রোজী ও তার স্বামী রেজাউল করিম (২৮) বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কাজ করতেন। গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। স্থানীয় আবুল কাশেমের ভাড়া ঘরে তারা থাকতেন। এ বাসার কাছাকাছি রোজীর বোনের বাসা। সেখানে দুপুরে ও রাতে দুইজনই ভাত খেতেন। রোববার (১ ডিসেম্বর) রাতেও দুজন ভাত খেয়ে আসেন। সকালে রোজীর বোন এসে দেখেন মরদেহ মাটিতে পড়ে রয়েছে।

পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন