২১ মার্চ ২০২৬

ক্যাব কোতোয়ালী থানার ওয়ার্ড কমিটির সমন্বয় সভা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর সিটি কর্পোরেশনের আওতাধীন ক্যাব কোতোয়ালীর থানার ওয়ার্ড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় প্রিয় কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নবুয়ত আরা সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।

আলোচনায় অংশ নেন ক্যাব খুলশীর সভাপতি লায়ন প্রকৌশলী হাফিজুর রহমান, ক্যাব জামাল খানের হেলাল চৌধুরী, আলকনের অধ্যাপিকা নার্গিস আখতার, হামপাড়ার আবদুর রহমান, আন্দরকিল্লার বিকাশ কান্তি সিংহ, আশিষ কুমার চৌধুরী, সরেশ বড়ুয়া, মো. আরিফ, কোরবানীগঞ্জের তাহের মিয়া, দেওয়ানজীপুকুর পারের সুচিত্রা গুহ টুম্পা প্রমুখ।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে ক্রেতা-ভোক্তাদের সংগঠিত করে ভোক্তাদের অধিকার সুরক্ষায় ক্যাব ওয়ার্ড ও মহল্লা পর্যায়ের কমিটিগুলিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সচেতনতামুলক কর্মসুচি গ্রহণ করা, তামাক বিরোধী প্রচারণা এবং ক্লীন ও গ্রীন সিটির কর্মকাণ্ড জোরদার করে নগরীকে বায়ু দূষণ রোধ করে বায়ুর মান উন্নয়নের মাধ্যমে বসবাসযোগ্য নগরী প্রতিষ্ঠায় আরও সোচ্চার হবার আহবান জানান বক্তাগন ।

উল্লেখ্য, সভায় এ মাসে আলকরন, কোরবানীগঞ্জ ও দেওয়ানবাজার এলাকায় পৃথক সমাবেশ এর আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন