২১ মার্চ ২০২৬

উন্নত জাতি গঠনে মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন: তথ্যমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত জাতি গঠন করার জন্য মেধা-মূল্যবোধ, দেশাত্ববোধ, মমত্ববোধের সমন্বয় প্রয়োজন। বস্তুগত উন্নয়নের পাশাপাশি উন্নত জাতি গঠনে মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। এটি ছাড়া বস্তুগত উন্নয়ন দিয়ে খুব বেশিদুর এগিয়ে যাওয়া যাবেনা বলেও জানান তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর)  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, বস্তুগত উন্নয়নের মাধ্যমে শুধু উন্নত দেশ গঠন করা সম্ভব, সুরম্য অট্টালিকা হয়। সুরম্য সেতু হয়, নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা যায়, ফ্লাইওভার করা যায়, পাহাড়ের মাঝখান দিয়ে ফুটোকরে সুরঙ্গ পথে রেল চলে। উন্নত জাতি গঠন করা ভিন্ন কাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দুটি স্বপ্নের কথা বলেছিলেন। একটি হচ্ছে দিনবদল, আরেকটি হলো ডিজিটাল বাংলাদেশ। আজকে দিনবদল হয়েছে। কবিতায় কুঁড়েঘর আছে বাস্তবে পাওয়া যাবেনা। আকাশ থেকে চট্টগ্রাম ও ঢাকা শহর চেনা যায়না। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নও পুরণ হয়েছে। ১৬ কোটি মানুষের দেশে ১৫ কোটি মোবাইল সিম ব্যবহারকারী রয়েছে। মোবাইলফোনে শুধু কথা বলা যায়না, ভিডিও কল করা যায়। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে টাকা পৌঁছে যায়। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিচ্ছে সাধারন মানুষ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের কারণেএসব সম্ভব হচ্ছে।

ড.হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করার স্বপ্নের কথা বলেছেন। সবার সাম্মিলিত প্রচেষ্ঠা হবে দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছানো। শুধু তাই নয়, দেশের অবকাঠামো উন্নয়ন ও উন্নত জাতি গঠনের ক্ষেত্রেও স্বপ্নের ঠিকানাকে অতিক্রম করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ৫১ বছরের পথ চলায় চুয়েট বহু প্রকৌশলী তৈরী করেছে। যারা শুধু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখছে তা নয়, তারা সমস্ত পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের উন্নয়ন সমৃদ্ধিতে অবদান রাখছে। মধ্যপ্রাচ্য ও প্রাশ্চাত্যের বিভিন্ন দেশে সুরম্য অট্টালিকা নির্মাণে চুয়েটের প্রকৌশলীদের অবদান রয়েছে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আজম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং একটা নিরাপদ ও স্বাধীন আবাস ভুমি গড়ার জন্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে সপরিবারে হত্যা করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধুর যেই লক্ষ্য সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের পর্যায়ে উন্নিত করার জন্য রূপকল্প নির্ধারণ করেছেন। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে বিভিন্নপর্যায়ে প্রকৌশলীরা যারা আছেন তাদের মেধা, দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে কার্যকর ভুমিকা রাখতে হবে বলে জানান তিনি।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগেরে সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন