বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলর এ অধিবেশনের আয়োজন করা হয়।
তবে এ কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আগে প্রার্থীদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও সে চেষ্টা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
আগামী ৩ বছরের জন্য ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












