বাংলাধারা প্রতিবেদন »
১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আর নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। কে জিতবে,কেমন হবে এই নির্বাচনে-এ নিয়ে চলছে আলোচনা। নির্বাচনী এলাকার প্রতিটি হাট-বাজরে প্রতিদিনই বড় দুটি রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন।
এ আসনে মোট আটজন প্রার্থী উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। তাদের অন্যতম আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমদ, বিএনপির আবু সুফিয়ান আর জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তবে খেলাপী ঋণ সংক্রান্ত কারণে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে আওয়ামী লীগ-বিএনপি’র প্রার্থী থাকায় নির্বাচন জমে উঠবে বলে ধারণা করছেন ভোটাররা।
এদিকে, এই আসনে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে আঞ্চলিক নির্বাচন অফিস।
মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হয় চট্টগ্রাম-৮ আসনটি। আগের নির্বাচনে আসনটি মহাজোটের কাছে ছেড়ে দিলেও এবার দলের প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
বাংলাধারা/এফএস/টিএম












