৮ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর ৩নং ওয়ার্ডে আব্দুল করিম (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর)) সকালে জুলধা ডাঙ্গারচরের ঈমান আলী জামে মসজিদের সামনের খাল পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির।

জানা যায়, বুধবার সকালে ওই এলাকায় গাছের সঙ্গে আব্দুল করিমের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের ব্যবস্থা করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ও এলাকাবাসীরা জানান, লোকটা পাগল প্রকৃতির ছিলেন। লাশের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিল না। তাঁরা প্রাথমিক ভাবে ধারণা করছেন, লোকটি নিজে নিজেই ফাঁসি খেয়েছেন। তবে কেন ফাঁসি খেলেন তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ