৮ নভেম্বর ২০২৬

পটিয়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেল সংবর্ধনা

পটিয়া প্রতিনিধি »

বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংর্বধনা দেওয়া হয়েছে।

এতে শ্রেষ্ঠ জয়িতারা শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটিয়া পৌর ২নং ওয়ার্ডে সুচক্রদণ্ডী এলাকার ডা. মো. কেরামত আখতার ও পটিয়া নারী জাগরণ সংস্থার সভাপতি মরহুম পারভিন আখতারের কন্যা ডা. ফারহানা আখতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পটিয়া পৌর ৯নং ওয়ার্ড গোবিন্দারখীল এলাকার মো. শফিউল আলম মনির স্ত্রী ফারহানা ইয়াছমিন, সফল জননী নারী হিসেবে পটিয়া পৌর ৪নং ওয়ার্ডের হাজী আহমদ নুরের স্ত্রী রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী পটিয়া উপজেলার কচুয়াই ইউপির ৬নং ওয়ার্ড আজিমপুর এলাকার মৃত আবদুল মাবুদের স্ত্রী মর্জিনা আকতার।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী পটিয়া পৌর ৩নং ওযার্ড সুচক্রদণ্ডী সৈয়দ সাজ্জাদ কবির আরজুর স্ত্রী মহিলা কাউন্সিলর বুলবুল আকতার। বর্তমানে সে পটিয়া পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ।

এ উপলক্ষে আলোচনা সভা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সমাজসেবা কর্মকর্তা পিবলু চন্দ্র নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রাহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা কামাল হোসেন, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী প্রমূখ।

সভায় নির্বাচিত ৫ নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ