৮ নভেম্বর ২০২৬

দিল্লিতে কারফিউ জারি

বাংলাধারা ডেস্ক »

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভের জেরে উত্তর-পূর্ব দিল্লিতে কারফিউ জারি করে যে কোনো বড় জমায়েতেও নিষেধাজ্ঞা দিয়েছে অমিত শাহ প্রশাসন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিক্ষোভকারীদের সঙ্গে সিলামপুর এলাকায় দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধের পরই এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

মঙ্গলবার সিলামপুর এলাকায় দিল্লির কয়েক হাজার সাধারণ মানুষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে জড়ো হন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানান তারা। এসময় উত্তেজিত জনতা একটি স্কুল বাসে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয়া হয় একটি পুলিশ পিকেটে।

পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারলে পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ে তারা। তারপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, জামিয়ার ঘটনার জেরে সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের আবেদন জানানোর পরও তা গ্রাহ্য হয়নি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী এ পরীক্ষা বয়কট করে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টির বাইরে বিক্ষোভে দেখান তারা।

গণমাধ্যম জানায়, সিলামপুরের ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং কমপক্ষে চারটি এফআইআর দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ