৮ নভেম্বর ২০২৬

রহিত-রাহুলের ব্যাটে বিশাল সংগ্রহ ভারতের

বাংলাধারা প্রতিবেদন »

দ্বিতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত । বুধবার (১৮ ডিসেম্বর) বিশাখাপত্তনমের ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২২৭ রান করে দুই ওপেনার রহিত শর্মা ও লোকেশ রাহুল । রীতিমত ক্যারিবিয়ান বোলারদের শাসন করেছে এই দুই ডান-হাতি ব্যাটসম্যান । তারা দুজনে পাল্লা দিয়ে রান করেছে ।৩৭ তম ওভারে এই জুটি ভাঙ্গে । আলজারি জোসেফের বলে রোসটন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লোকেশ রাহুল । ১০৪ বলে ৮ চারে ও ৩ ছক্কায় ১০২ রান করে এই ওপেনার ।

এরপর বিরাট কোহলি নেমেই শুন্য রানে ফেরেন । পোলার্ডের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন তিনি । এরপর ব্যাট করতে নামা শ্রেয়াস আয়ার ৬০ রানের জুটি করে রহিতের সঙ্গে ।দলীয় ২৯২ রানের মাথায় রহিত কট্টরেলের বলে সাজঘরে ফিরে । ১৩৮ বলে ১৭ চার ও ৫ ছক্কায় ১৫৯ রান করেন এই টপঅর্ডার ।

এরপর রিশভ পান্ত নেমে টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ রান করে কেমো পলের শিকার হন । এরপর শ্রেয়াস আইয়ারও ফেরেন ৩২ বলে ৫৩ রান করে । শেষে ১০ বলে ১৬ রান নিয়ে অপরাজিত থেকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রানের বিশাল রানের টার্গেট ছুড়ে দেয় পোলার্ডদের ।

ভারত প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছিল ওয়েস্ট ইন্ডেজের কাছে ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ