বাংলাধারা ডেস্ক »
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. েইউনুস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ (শুক্রবার) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গাইবান্ধা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা.ইউনুস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোকবার্তায় গাইবান্ধার এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













