মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাজারের জননী সুপার মার্কেটের ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
ব্যাংক কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের ভাইস প্রেসিডেন্ট মো. জামসিদুর রহমান, ভাইস প্রেসিডিন্টে ও রাঙ্গামাটি শাখা প্রধান মো. সানা উল্লাহ মাসুদ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ, সমাজ সেবক ও ব্যাংকার আবু সুফিয়ান স্বপন, ইসলামী ব্যাংক লি. বারইয়র হাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বড় দারোগাহাট শাখার ব্যবস্থাপক রিদুয়ানুল হক। এছাড়া আরো বক্তব্য রাখেন এজেন্ট মেসার্স আর এস টি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। ১৯৮৩ সাল থেকে এদেশের আর্থ সমাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। গ্রামাঞ্চলের মানুষের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তারই ধারাহিকতায় সাহেরখালী ভোরের বাজারে এজেন্ট ব্যাংকি এর আউটলেট যাত্রা শুরু করেছে।
আলোচনা শেষে ফিতা কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে ফিতা কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকি এর আউটলেট উদ্বোধন করছেন অতিথিবৃন্দ













