৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরীদের সংগঠন খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির খাগড়াছড়ি জেলা শাখার ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক
বিদ্যাপূর্ণ ত্রিপুরার সভাপতিত্বে পানছড়ি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম নৈশপ্রহরী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খোকনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি থোয়াই অংপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি এ্যামিলি দেওয়ান, খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজেস চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, মাটিরাঙা উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি জেলা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব মো. ইকবাল হোসেন, খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার বাদশা বুলবুল।

বক্তারা বলেন, দেশে কোন প্রতিষ্ঠানে একজন ব্যক্তি দুটি পদে ২৪ ঘন্টা ডিউটি করে এমন কোন নজির নেই। কিন্তু আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী আমরা ৮ ঘন্টা ডিউটি ও নিজেদের পদটি জাতীয়করণ করার জন্য দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির খাগড়াছড়ি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মাহবুবুল আলমকে সভাপতি ও কাকন চাকমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির (৩ বছর মেয়াদি) ৪১বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার বাদশা বুলবুল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ