৮ নভেম্বর ২০২৬

‘শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে’

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন মোবাইলের প্রতি আসক্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান তিনি।

সভায় অন্যান্যের মাধ্যে মাটিরাঙ্গা উপজেলা ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যেতি চাকমা, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি ত্রিপুরা, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক মালেকা সুলতানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ