বাংলাধারা ডেস্ক »
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক সাংগঠনিক সম্পাদককে একটি করে বিভাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদককে দুটি করে বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার(৮জানুয়ারি) রাতে তাদের এ দায়িত্ব বণ্টন করা হয়।
তাছাড়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শাখাওত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেছেন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে ডা. দীপু মনি, রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বে ড. হাছান মাহমুদ এবং খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম ।
এছাড়া সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেনকে দেয়া হয়েছে চট্টগ্রাম, বিএম মোজাম্মেল হককে খুলনা, এসএম কামালকে রাজশাহী, মির্জা আজমকে ঢাকা, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুর, আফজাল হোসেনকে বরিশাল, নাদেলকে ময়মনসিংহ, শাখাওত হোসেন শফিককে দেয়া হয়েছে সিলেট বিভাগের দায়িত্ব।
বাংলাধারা/এফএস/টিএম













