৮ নভেম্বর ২০২৬

ধর্ষক মজনু ৭ দিনের রিমান্ডে

বাংলাধারা ডেস্ক »

ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন।

মজনুকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল ডিবি।

প্রসঙ্গত, এর আগে বুধবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব। ধর্ষণের শিকার ছাত্রীর মোবাইলের সূত্র ধরে মজনুকে বুধবার ভোরে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ওই ছাত্রীর ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ