বাংলাধারা ডেস্ক »
ঘুষ গ্রহণকালে খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে দুদক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টারদিকে দুর্নীতি দমন কমিশন- দুদক, খুলনার একটি টিম তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনার সহকারি পরিচালক তরুণ কান্তি মন্ডল।
তিনি জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ির কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস।
এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে ধরা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাধারা/এফএস/টিএম













